Friday, April 7, 2017

সশস্ত্র সৈনিকদের বাড়তি ওজন কমাবে ফেব্রিক- My Blog

সশস্ত্র সৈনিকদের সাথে তাদের জিপিএস, টেলিফোন, ব্যাটারি, এদের সংযোগকারী তারসহ আরো কিছু ইলেক্ট্রিক যন্ত্রপাতি থাকে। এতে করে তাদের শরীরের ওজন বেড়ে যায় অনেক যা তাদের গতিবিধির জন্য বাঁধাস্বরুপ। এই ওজন কমাতেই তারা তৈরী করেছেন সৈনিকদের জন্য বিশেষ ফেব্রিক

Share:

Thursday, April 6, 2017

মানব টিস্যূর প্রতিস্থাপনে স্মার্ট ফেব্রিক




বিভিন্ন কারণেই আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের শরীরের যেকোন টিস্যূ ক্ষতিগ্রস্থ হতে পারে। সাধারণত নরম টিস্যূগুলোই বেশি ক্ষতির সম্মুখীন হয়ে থাকে এসব ক্ষেত্রে। যেমন পেরিঅস্টিয়াম (Periosteum) নামক নরম টিস্যূ যা গ্রন্থিহীন হাড়সমূহকে আবৃত করে রাখে। ফলে হাড়ের শক্তি তুলনামূলক ভাবে বৃদ্ধি পায়। কিন্তু বাহ্যিক আঘাতের কারণে হাড়ের ক্ষতি না হলেও টিস্যূর ক্ষতি হতে পারে।



গবেষকেরা তাঁদের সাম্প্রতিক গবেষণায় এমন এক ধরণের Smart Fabric প্রস্তুত করেছেন যা মানবশরীরের এই পেরিঅস্টিয়াম টিস্যূর প্রায় অনুরূপ। আহত টিস্যূর পরিবর্তে মানব শরীরে এই ফেব্রিকের প্রতিস্থাপন নিয়েই তাঁরা এখন গবেষণা করে যাচ্ছেন। তাঁদের এই গবেষণা সফল হলে এই ফেব্রিক কে আহত টিস্যূর স্থানে প্রতিস্থাপন করে হাড় ও মাংসপেশীকে আরো অধিক শক্তিশালী করা সম্ভব হবে।

University of New South Wales (UNSW) এর গবেষক দলটি জানায় সাধারণ Woven Fabric এর মতই এই ফেব্রিকটি প্রস্তুত করা হয়েছে। সাধারণত মানব টিস্যূর মূল উপাদান কোলাজেন (Collagen), ইলাস্টিন (Elastin) এবং অন্যান্য গাঠনিক প্রোটিন (Structural proteins)। কিন্তু কোলাজেন এবং ইলাস্টিন স্পিনিং এর জন্য খুবই অনুপযুক্ত। ফলে গবেষকেরা ফেব্রিকটি তৈরীতে কোলাজেন তন্তুর পরিবর্তে সিল্ক এবং ইলাস্টিনের পরিবর্তে কৃত্রিম স্থিতিস্থাপক উপাদান ব্যবহার করেছেন। এই উপাদানসমূহকে ত্রিমাত্রিক বিন্যাসে বিন্যস্ত করেই গঠিত হয়েছে স্মার্ট ফেব্রিকটি যা অধিক শক্তিশালী, স্থিতিস্থাপক এবং আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য সমৃদ্ধ।


এই ফেব্রিকটি তৈরী করতে গবেষকগণ প্রথমে ত্রিমাত্রিক প্রযুক্তির মাধ্যমে মানব টিস্যূর একটি ত্রিমাত্রিক নকশা বের করে তার ভেতর কি কি উপাদান আছে সেগুলো চিহ্নিত করেছেন এবং পরবর্তীতে এর অনুরূপে স্মার্ট ফেব্রিকটির একটি প্রোটোটাইপ তৈরী করেছেন। এরপর ক্যাড (CAD) প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা হয়েছে যে ফেব্রিকটি আসলেই পেরিঅস্টিয়ামের মত বিন্যস্ত কিনা। গবেষক দলটির পরবর্তী লক্ষ্য আরো গবেষণার মাধ্যমে এই প্রোটোটাইপকে উন্নত করা এবং আহত টিস্যূর স্থানে একে প্রতিস্থাপন করা।

(Innovation In Textile অবলম্বনে) 

সংগ্রহেঃ SwaRaz Mollick
Share:

Monday, April 3, 2017

মৌলিক সংখ্যার সর্পিল বিন্যাস (Prime Spirals)



মৌলিক সংখ্যা ( Prime Number) বলতে সেই সকল সংখ্যাগুলোকে বোঝায় যারা কেবল মাত্র ১ ও সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য। সংখ্যা জগতের অপর সকল সংখ্যাই এই মৌলিক সংখ্যাগুলোর গুণ করার মাধ্যমে পাওয়া যায়। অর্থাৎ মৌলিক সংখ্যাসমূহকে সংখ্যা ব্যবস্থার পরমাণু হিসেবে ধরে নেয়া যেতে পারে। যদিও সংখ্যা ব্যবস্থায় তাদের ভূমিকা অনন্য, কিন্তু পূর্ণসংখ্যার মধ্যে তাদের সঠিক কোনো বিন্যাস বা তাদের অবস্থান নির্ণয়ের কোনো সূত্র পাওয়া যায় না। সহজ করে বলতে গেলে কোন সংখ্যার পর কোন সংখ্যা মৌলিক হবে তা হিসাব করে বলা অসম্ভব। 

Stanislaw Ulam

১৯৬৩ সালে গণিতবিদ ঊলাম (Stanislaw Ulam) তাঁর নোটবুকে সংখ্যা নিয়ে বিক্ষিপ্তভাবে লেখালেখি করার সময় লক্ষ্য করেন যে যদি পূর্ণসংখ্যাগুলোকে চতুর্ভূজের অনুরূপে সর্পিলাকারে সাজানো যায় তবে মৌলিক সংখ্যাগুলো এই বিন্যাসের কর্ণ বা কৌনিক রেখা বরাবর বিন্যস্ত হয়। যদিও তাঁর মতে এখানে অবাক হওয়ার কিছু নাই কারণ ২ বাদে সকল মৌলিক সংখ্যাই বিজোড় এবং এই সর্পিল বিন্যাসে জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা একের পর এক কর্ণ বরাবর থাকে। অর্থাৎ প্রথম কৌনিক রেখা জোড় সংখ্যার হলে পরে কৌনিক রেখা বিজোড় সংখ্যার হবে। কিন্তু চমকপ্রদ ব্যাপার হচ্ছে এই বিন্যাসে কয়েকটি কৌণিক রেখায় প্রায় পরপরই মৌলিক সংখ্যাগুলো বিন্যস্ত থাকে। তবে এই বিন্যাসেরও সঠিক কোনো গাণিতিক ব্যাখ্যা নেই।



 খুব বড় পরিসরে সংখ্যাগুলোকে অনুরূপ সর্পিলাকারে সাজালে উপরের চিত্রের মত দেখা যায়।

(LiveScience অবলম্বনে সংকলিত)
  সংগ্রহেঃ SwaRaz Mollick
Share: