কৃত্রিম
পেশী তৈরীতে টেকনিক্যাল টেক্সটাইল এর অবদান সুদূরপ্রসারী। এরই ধারাবাহিকতায়
সম্প্রতি গবেষকরা নতুন ধরনের টেক্সটাইল ফেব্রিক তৈরী করেছে। ‘সায়েন্স ডেইলি’ (Science Daily)-র রিপোর্ট অনুযায়ী সম্প্রতি সুইডেনের
লিনকোপিং বিশ্ববিদ্যালয় (Linköping University) এবং
বোরাস বিশ্ববিদ্যালয় (University of Borås) এর গবেষকেরা
সাধারন ফেব্রিকের উভয় পাশে ইলেক্ট্রোএক্টিভ পদার্থ (Electro-active material) এর আস্তরণ
দিয়ে নতুন ধরনের একটি কম্পোজিট ফেব্রিক প্রস্তুত করেছে যা পেশীতন্তুর মতই সক্রিয়
হতে পারে এবং গবেষকদের মতে এই ফেব্রিক পরবর্তীতে শারীরিক সমস্যাজনিত মানুষের জন্য
হিতকর হবে।
বর্তমানে কৃত্রিম পা (prostheses) এবং রোবট প্রযুক্তির ক্রমশ উন্নয়ন লক্ষ্যণীয়। উদাহরণ হিসেবে বলা যায় এক্সোস্কেলেটন (Exoskeleton) এর কথা। এটি একটি কঠিন আবরণ বিশেষ যা আবার কৃত্রিম পেশী দ্বারা আবৃত করা হয়। এক্সোস্কেলেটন ব্যবহারের ফলে কোনো মানুষের গতিবিধি বা তৎপরতা বা সক্রিয়তা বৃদ্ধি পায়।
লিনকোপিং
বিশ্ববিদ্যালয়ের Division of Sensor
and Actuator Systems এর সহযোগী অধ্যাপক এডুইন জ্যাগার (Edwin Jager) বলেন যে
সাম্প্রতিক সময়ে কৃত্রিম পেশী ব্যবহার করে এক্সোস্কেলেটনের প্রভূত উন্নয়ন সম্ভব
হয়েছে যার ফলে সেটা চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য সুফল বয়ে আনবে। উল্লেখ্য যে
কৃত্রিম পেশী ব্যবহারের আগে এক্সোস্কেলেটন দৃঢ় কাঠামো হিসেবে রোবট প্রযুক্তিতে
ব্যবহৃত হত। গবেষকরা এখন এই এক্সোস্কেলেটনকে আঁট পোশাকের (বা Running
tight) মত করে তৈরী করতে চেষ্টা করছেন যা সাধারণ পোশাকের নিচে পরা যাবে।
এর ফলে খেলোয়াড় বা বৃদ্ধ ব্যক্তি বা যারা কোনো কারণে শারীরিকভাবে
অক্ষম অথবা শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের
কষ্ট কিছুটা লাঘব করা সম্ভব হবে বলে গবেষকরা মনে করছেন।
প্রথম দিকের এক্সোস্কেলেটনগুলো পরিচালিত হত ইলেক্ট্রিক মোটর বা
বায়ুচাপ দ্বারা। শক্তি উৎপাদনও হতো একই প্রকারে। এখন গবেষকেরা সাধারণ ফেব্রিকের
উপর ইলেক্ট্রোএক্টিভ পদার্থের আস্তরণ দিয়ে নতুন ধরণের ফেব্রিক
তৈরী করছে যা হবে কৃত্রিম পেশীর শক্তির উৎস। ফেব্রিকের উপর নিম্নমাত্রার ভোল্টেজ
প্রয়োগ করলে ইলেক্ট্রোএক্টিভ পদার্থ এর আয়তন পরিবর্তন করতে পারে যার ফলে ফেব্রিকের
ভেতর ব্যবহৃত ফাইবার বা ইয়ার্ন দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। তবে ফেব্রিকের প্রসারিত হওয়ার ক্ষমতা বা পেশীর
টান সহ্য করার ক্ষমতা তাদের প্রকৃতির উপর নির্ভর করে। যদি পেশীর টান ফেব্রিকের
প্রতিটি সুতার সহনীয় সর্বোচ্চ টানের বেশী হয়ে যায় তখন ফেব্রিক ছিড়ে যাওয়ার
সম্ভাবনা থাকে। এক্ষেত্রে সাধারণত অত্যন্ত
প্রসারণশীল নিট ফেব্রিক (Extremely Stretchable Knitted Structure) ব্যবহার করা হয় যেন অতিরিক্ত
প্রসারণ সহ্য করতে পারে। কারণ নিট ফেব্রিকের প্রসারিত হওয়ার ক্ষমতা অন্যান্য
ফেব্রিকের থেকে অনেক বেশী।
মূলত
গবেষকরা রোবট প্রযুক্তিতে ব্যবহারের জন্য এই ধরণের ফেব্রিক তৈরী করেছে যা মধ্যম
ওজনের কোন বস্তু তুলতে রোবটের পেশী হিসেবে কাজ করবে। কিন্তু তাঁরা এখন একে আরো
উন্নত করার চেষ্টা করছেন যা হাঁটাচলায় অক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নতুন দিনের সূচনা করতে
পারে।
তথ্যসূত্রঃ
সংগ্রহ ও সংকলন: SwaRaz Mollick









