ভারতীয় রাজনীতিক গোখলে বলেছিলেন যে বাঙালি আজ যা ভাবে ভারতবর্ষ কাল সেটা ভাববে। যখন বলেছিলেন তখন এ উক্তির যথার্থতা ছিল। ভারতের রেঁনেসায় বাংলার অবদান বেশি। অনেকক্ষেত্রে একক অনন্য- রামমোহন থেকে রবীন্দ্রনাথ তার সাক্ষ্যবহন করেছে। বাংলার বুকে অনেক ঝড়-ঝাপ্টা ‘বণিকের মানদণ্ড’ থেকে ‘রাজদণ্ডের’ পালা শেষ হয়েছে বিংশ শতাব্দীর চারের দশকে। ইতিহাস বলছে পরিশেষে বাঙালি দু’ধারাপথ ধরে এগিয়ে চলেছে- একটি ধারা সম্পৃক্ত হয়েছে ‘মহামানবের সাগরতীরে’, অন্যটি সৃষ্টি করেছে বাঙ্গালির ইতিহাস, আত্মপ্রত্যয় ও বিশ্ব মানচিত্রে পরিচিতির ইতিহাস। আচার্য প্রফুল্লচন্দ্রের বাংলাও আজ নেই পুরনোরূপে। তবু তাঁর আদর্শ, চেষ্টা, শ্রম ও মেধার চাহিদা রয়েছে...
উৎসঃ ভারত বিচিত্রা/ শ্রদ্ধাঞ্জলি/, বাঙালি বিজ্ঞানী সন্ন্যাসী আচার্য প্রফুল্লচন্দ্র রায়( রবিন্দ্রনাথ ত্রিবেদী।)
সংগ্রহেঃ SwaRaz Mollick



0 comments:
Post a Comment